1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৩০টি ভূমিহীন পরিবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৩০টি ভূমিহীন পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

শামীম রায়হান॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চতুর্থ পর্যায়ে আজ সারাদেশে ন্যায় দাউদকান্দি উপজেলার পৌরসভাসহ ও বিভিন্ন ইউনিয়নে ১৩০টি গৃহহীন অসহায় ভূমিহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরসহ দুই শতক ভূমি বিতরণ করা হয়৷

বুধবার(২২ মার্চ) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর ও জমির দালিলিক কাগজ তুলে দেন কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD