1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক মিটারের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ দুলাল মিয়া ওই এলাকার জুনাব আলী হাজী বাড়ির মোহাম্মদ রেনু মিয়া ছেলে। তিনি সাহেবাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, সকাল সাড়ে ১০ টার সময় দুলাল মিয়া বাড়ির ছাদের উপর থেকে বৈদ্যুতিক মিটারের তার সরাতে যায়। তার সরানোর সময় দুলাল মিয়া বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি স্বজনরা দেখতে পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন বিকালে নিহত দুলাল মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা।

মৃত্যু দুলাল মিয়া স্ত্রী ও চার মেয়ে দুই ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD