1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি
ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট বাইপাস সড়কের গোত্রশাল এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক শিশুর (৭) মৃত্যু হয়েছে।

রোববার ( ৪ মে) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। নাঙ্গলকোট থানার সহকারি স্টেশন মস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ছেলেটির মরদেহ পড়ে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। ছাদ বা বগির দরজার সামনে থেকে পড়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স ১২ থেকে ১৪ হবে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ছেলের পরিচয় এখনো পাওয়া যায়নি।

লাকসাম জি আর পি থানা ওসি এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD