1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
টানা বর্ষণের কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হলেও, শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেরিতে এলেও কাউকে পরীক্ষার বাইরে রাখা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় পরীক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বিএনসিসি, রোভার স্কাউটসহ একাধিক সংগঠন পরীক্ষার্থীদের দিক নির্দেশনায় সহায়তা করে।

পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলে মন্তব্য করেন। তবে কেউ কেউ সময় স্বল্পতায় কিছু প্রশ্ন শেষ করতে না পারার কথা জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯,৯৫২ জন শিক্ষার্থী, যা প্রতিটি আসনের জন্য প্রায় ৪১ জন পরীক্ষার্থীর প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা জানিয়েছে, পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশের চেষ্টা থাকবে।

উল্লেখ্য, বিকেলে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD