1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও দোয়া - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও দোয়া

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুলের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে এসব কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীরা প্রথমে স্কুলের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ধান্যদৌল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে স্কুল চত্বরে এসে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের অধ্যক্ষ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, জীবন খান চৌধুরী, সুরাইয়া আক্তার, শাহিনুর আক্তার, মনির হোসেন, পপি আক্তার, সুমাইয়া খানম, নাসরিন আক্তার, আয়েশা আক্তার ও আবুল কাশেম প্রমুখ।
অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ুফিলিস্তিনে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে, তা দেখে শিশুরাও ব্যথিত। তাদের মধ্যেও ন্যায় ও শান্তির বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD