1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পহেলা বৈশাখ পালিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় পহেলা বৈশাখ পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে পোস্টার ফেস্টুন ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের কর্মীরা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা মোঃ আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগরের আহবায়ক ওবায়দুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক মোহাম্মদ আবু রায়হানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের।  সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ – আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD