1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার জাহাঙ্গীর আলম নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার জাহাঙ্গীর আলম নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবারে শোকের মাতম বইছে। নিহত জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

তিনি পেশায় সাটার মিস্ত্রি ছিলেন এবং তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, (৮ এপ্রিল) সকালে জাহাঙ্গীর আলম কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। প্রথমে সোনারগাঁও মুগরাপাড়া এলাকায় কাজ করেন এবং পরে বিকালে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় যান। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তিনি মারা যান। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাত ২টায় বাড়িতে আনা হয় এবং (৯ এপ্রিল) বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD