1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হত্যা মামলায় ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

হত্যা মামলায় ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে এক যুবক হত্যা মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৯ আগস্ট হত্যা মামলাটি দায়ের করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশ ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হাসান শরীফকে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে পেশ করা হবে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিবি পুলিশ এই বিষয়ে আরো তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD