1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে জেলার চৌদ্দগ্রামের লাটিমি বাঁশতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩-৪ দিন ধরে ওই এলাকায় ৬৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনের পূর্ব পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লাশের সুরত হাল প্রস্তুতকারী চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ নুরুন্নবী জানান, লাশের বাম হাতের অংশে সামান্য আঘাতের দাগ রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD