1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে-জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেশে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে-জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

নেকবর হোসেন

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, সম্প্রতি দেশে আইন না মানার প্রবণতা দেখা দিয়েছে। দেশে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকতে হবে। জেলা প্রশাসন আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরও বলেন, কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের স্বার্থে সকল ডিভাইডারের সংস্কার কাজ ঈদের আগেই সম্পন্ন করতে হবে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশের টহল বাড়ানোসহ নিরাপত্তা কর্মীদের কর্মতৎপরতা বাড়াতে হবে। গোমতী নদীতে মাটি কাটার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধ করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধে পারিবারিক পর্যায়ে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মাকে তার শিশু সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে জাতীয় পতাকা স্ট্যান্ডে জুতা ঝুলানোর ঘটনা দুঃখজনক। ইমাম নিয়োগের বিষয়টি অধ্যক্ষ মহোদয় ঘটনার আগে মীমাংসার প্রয়োজন ছিল। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান আকন্দ।বিগত সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত সমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, পিপি কাইমুল হক রিংকু, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।পিপি কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লার আদালতে বর্তমানে জুলাই-আগস্টের ঘটনার মামলা বেশি। কিন্তু বেশ কিছু মামলার ফরওয়ার্ডিং সঠিকভাবে আদালতে পেশ না করায় রায় প্রদানে বিজ্ঞ আাদালত বিলম্ব করছেন। সঠিক ফরওয়ার্ডিং প্রদানের ব্যাপারে তিনি সেনাবাহিনীর প্রতিনিধি ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD