1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যুবদল নেতা নিহত: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দায়ীদের সেনা আইনে বিচার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

যুবদল নেতা নিহত: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দায়ীদের সেনা আইনে বিচার

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেখানকার ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে.

আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি বিকাল তিনটায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আদর্শ উপজেলা থেকে আটককৃত মো. তৌহিদুর রহমান (৪০) একই দিন রাত সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যৌথবাহিনী তুলে নেওয়ার পরদিন যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিচার দাবি করেন। মির্জা ফখরুল লিখেছেন, ‘যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার চাই!’
এর আগে যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিচার দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে এক পোস্টে এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করা হয়।
শুক্রবার রাতে বিএনপির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘এই নৃশংস বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনাবাহিনীর সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
পরিবারের সূত্রে জানা গেছে, তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রবিবার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন। আজ বাবার কুলখানি হওয়ার কথা ছিল। তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। সংসারে তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD