1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ১২ দোকান উচ্ছেদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ১২ দোকান উচ্ছেদ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ১২টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে উপপরিদর্শক ( এসআই ) শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চারিপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এর আগেও অভিযান চালিয়ে ওই এলাকায় ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন। তারা আবারও একই জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ করে। পরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে ওই স্থানের একটি দোতলা ভবনসহ অবৈধ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD