1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দির তিনপাড়া গ্রামে নামাজ পড়ে সাইকেল পেলো ১১ কিশোর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দির তিনপাড়া গ্রামে নামাজ পড়ে সাইকেল পেলো ১১ কিশোর

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

 

শামীম রায়হান,দাউদকান্দি॥কুমিল্লার দাউদকান্দিতে মসজিদে গিয়ে ৪১দিন জামায়াতে নামাজ পড়ে বাই সাইকেল পেলো ১১ কিশোর।

শুক্রবার(২৭ ডিসেম্বর)বিকালে তিনপাড়া আদর্শ সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে গোলদার বাড়ি জামে মসজিদ মাঠে সাইকেল বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান,উপজেলার তিনপাড়া আদর্শ সমাজ কল্যান ও যুব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। যারা মসজিদে গিয়ে ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়বে তাদের সাইকেল উপহার দেয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে তিনপাড়া গ্রামের গোলদারবাড়ী, পশ্চিম পাড়া, মধ্যবাড়ী, মোহাম্মদীয়া ও মাস্টার বাড়ী জামে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করা শুরু করেন ওই গ্রামের ৩০ কিশোর৷তাদের মধ্যে টানা ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হন ১১ কিশোর। তারা হলেন, ফাহিম সরদার, আহসান সরকার, শাওন, নবির, সাব্বির, হাবিব, রাফিন, মেহেদী, আতিক গোলদার ও রায়হান।

সভায় বক্তব্য রাখেন, মোবারকর হোসেন চৌধুরী, ফেরদৌস রহমান, শাহীন আহাম্মেদ চৌধুরী, আব্দুল আউয়াল, শাকিল আহাম্মেদ ও সংগঠনের সভাপতি গোলাম রাব্বী ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা মোস্তাক আহাম্মেদ, আলোচনা শেষে কিশোরদের হাতে সাইকেল তুলেদেন অতিথিবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD