1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৬১০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ও চোরাইপথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেন। গত ২০ থেকে ২৬ ডিসেম্বর কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার আখাউড়া, মঈনপুর, গোসাইস্থল, কসবা ও মাদলা বিওপি বিজিবি সদস্যর এ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে ভারতীয় ১০ হাজার ৬০৩ কেজি বাসমতি চাউল, ৪০৩ পিস বোরোলিন ক্রিম, ৪৯৮ পিস লোশন, ৪৬৮ পিস এন্টিসেপটিক ক্রিম, ৮ টি গরু, ১৮৯ পিস টুথপেষ্ট, ১৪ হাজার ৭৬০ কেজি চিনি, ২ হাজার ১৫৬ পিস নেহা মেহেদী, ৫৪৩ পিস অলিভ ওয়েল, ৮২ পিস ফুসকা, ৩৯৫ পিস সাবান, ১৬ কেজি কিসমিস, ৩১ কেজি জিরা, ২ হাজার ৬৮০ পিস চকলেট, ১ লাখ ৭০ হাজার ৭০৯ পিস বাঁজি, ৪৫ পিস শাড়ী, ৩৪১ কেজি রসুন, ১০৯ বোতল হুইস্কি, ৬৯ পিস বিয়ার, ৬৪ বোতল ইস্কাফ সিরাপ, ৪৩ কেজি ৫০০ গ্রাম, ১৬০ বোতল ফেন্সিডিল ও ৪৫০ কেজি বাংলাদেশী মাছ জব্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD