1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে জালালাবাদ এসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে জালালাবাদ এসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি রিসোর্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগ থেকে ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং নবীন বরণ শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহসিন জামিল নবীনদের উদ্দেশ্যে বলেন, “সিলেট অঞ্চল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে সফলতার সাক্ষর রাখবে। বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবে। জালালাবাদ এসোসিয়েশন সবসময় সিলেট থেকে আগত শিক্ষার্থীদের পাশে ছিল, সবসময় থাকবে।”

নবীনদের উদ্দেশ্যে সংগঠনটির উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটের সকল সিনিয়র -জুনিয়র একসাথে মিলেমিশে ক্যাম্পাসে চলবে। জালালাবাদ এসোসিয়েশন সবসময় শিক্ষার্থীদের জন্য এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে থাকে। তোমরাও এ সকাল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD