1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে যানজট ভোগান্তি কমাতে রোড ডিভাইডার স্থাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার দেবিদ্বারে যানজট ভোগান্তি কমাতে রোড ডিভাইডার স্থাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর উদ্যোগে যানজটে ভোগান্তি কমাতে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার অর্থায়নে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে রোড ডিভাইডার স্থাপন করা হয়। এসব রোড ডিভাইডারের স্থাপনে সহযোগিতা করেছেন দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। রোড ডিভাইডার স্থাপনে স্বস্থ ফিরেছে চালক ও পথচারীদের মাঝে।
পরে বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম রোড ডিভাইডার পরিদর্শনে আসেন এবং সড়কে শৃঙ্খলা ফেরানো ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম।
দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর উদ্যোগে দেবিদ্বারের জনগণের দুর্ভোগ কমাতে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সড়কে যাতে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য রোড ডিভাইডার বসানো হয়েছে। এছাড়াও সড়কের দুই পাশে যাতে অবৈধভাবে কোন দোকান পাট বসিয়ে যানজট সৃষ্টি করতে না পারে সে জন্য ভ্রাম্যমান দোকানপাট সরিয়ে অন্যত্র বসানো হয়েছে। সিএনজি পার্কিং এর জন্য আলাদাভাবে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। কাঁচা বাজারে দুর্ভোগ কমাতে মাটি ফেলে ভরাট করে দেয়া হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, সড়কে যানজট কমাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে সড়কে দীর্ঘদিনের যানজট কমে আসবে। এছাড়াও বাইকে হেলমেট ও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD