1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকাবাসীর দাবি হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকাবাসীর দাবি হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)।
নিহত তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তাওহীদের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। নিহত তাওহীদ খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদরাসা কর্তৃপক্ষ খবর দিলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম

 

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি করছেন ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মত কালো দাগ দেখা রয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি আত্মহত্যা করেছে। মাদরাসা কর্তৃপক্ষ বলেন, ছেলেটি দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিলো। অনেক খোঁজার পর রাত ৮ টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী বলেন, একটি শিক্ষার্থী ৫/৬ ঘন্টা নিখোঁজ এটা মাদরাসা শিক্ষকদের কারো নজরে পরলো না। তাছাড়া এ ৫ /৬ ঘন্টা আর কি কেউ ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তাদের অভিযোগ।

বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিমকে কল দিলে তিনি মুঠোফোনে বলেন, নিউজ কইরা লাব কি আপনারা কি টাকা পাইবেন, শুধু শুধু আমাদের
মাদরাসার শুনাম নষ্ট করতেছেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।

কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদের জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD