1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ইউএনও'র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ৭০ বান টিন বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ৭০ বান টিন বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারের মধ্যে ৭০ বান টিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব টিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংগঠনের নিকট থেকে প্রাপ্ত অর্থ, অনুদান ও যাকাতের টাকার মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আবেদনের প্রেক্ষিতে তদন্তক্রমে বাছাইকৃত তালিকা থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ টি পরিবারের মাঝে ২ বান করে টিন বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বন্যার শেষভাগে অনেকে সাহায্য করেছিলেন। এছাড়া আমার কিছু ব্যাচমেট তাদের নিজ অফিস ও কলিগদের মাধ্যমে সংগৃহিত অর্থ প্রেরণ করেছিলেন মানুষ কে বন্যা পরবর্তী সহায়তার জন্য। আবার কিছু কাছের মানুষ তাদের যাকাতের অর্থ দিয়েছেন ঘর ভেঙে যাওয়া মানুষের ঘর মেরামত করে দিতে। এসব সাহায্য সহযোগিতার অর্থ থেকে আমরা বিভিন্নভাবে বাছাইকৃত ৩৫ টি পরিবার কে পূনর্রবাসনের লক্ষ্যে আজ (শুক্রবার) ২ বান করে টিন দিয়েছি।
ইউএনও বলেন, সরকারিভাবে সহায়তা আসলে সামনে আরো বড় পরিসরে দিতে পারব ইনশাআল্লাহ।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মধ্যে ৭০ বান টিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD