1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রধান উপদেষ্টার একান্ত সচিব ( পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার সন্তান মোজাম্মেল হক - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

প্রধান উপদেষ্টার একান্ত সচিব ( পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার সন্তান মোজাম্মেল হক

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪১৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ( ব্রাহ্মণপাড়া) কুমিল্লা প্রতিনিধিঃ অন্তর্বতী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ মোজাম্মেল হক৷ তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার, মহালক্ষী পাড়া উত্তর মোল্লা বাড়ির সন্তান৷ মোহাম্মদ মোজাম্মেল হককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করবেন। মোজাম্মেল হক বর্তমানে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসাবে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালক পদ-মর্যাদার এই কর্মকর্তা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাগত জীবনে চীনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ছাড়াও মোজাম্মেল হক মেক্সিকো এবং যুদ্ধকবলিত লিবিয়াতে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ করেছেন। এ ছাড়া হেডকোয়ার্টারে নবগঠিত দক্ষিণ আমেরিকা অনুবিভাগের প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রচার, সার্ক-বিমসটেক এবং আফ্রিকা অনুবিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গুরুত্বপূর্ণ ওই পদে তাকে নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের নিমিত্তে মোহাম্মদ মোজাম্মেল হকের চাকরি এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD