1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৫০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মুনতাহা ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা পশ্চিম পাড়া হাজিবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো— পরকরা গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭) এবং মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৮)। তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো বোন।

স্থানীয়রা জানান, দুই শিশু একসঙ্গে মাটিতে খেলছিল। তাদের শরীর ও পায়ে মাটি থাকায় পরিষ্কার করতে পুকুরে নামে। এরপর তারা আর ফিরে আসেনি। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে তল্লাশি চালানো হয়, যেখানে প্রথমে নাবিলার লাশ এবং পরে মুনতাহার লাশ উদ্ধার করা হয়।

নাবিলার বাবা মিজান উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার মেয়েকে নাস্তা খাওয়ালাম। পরে জানতে পারি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে তল্লাশি করে প্রথমে নাবিলার লাশ উদ্ধার করা হয়। পরে একই পুকুর থেকে মুনতাহার লাশও উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক  জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এলাকার কেউ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD