1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সীমান্তে আটক মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিনভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লায় বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্তে সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন -১০ এর অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ বার্তায় জানান, দুপুর ১২টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজন বাংলাদেশী নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে তিনি জানান।
এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD