1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক !

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম জাবির ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন খারেড়া এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খারেরা বিওপি। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খারেড়ি বিওপি সুবেদার মনোরঞ্জন সরকার।

বিজিবি সূত্রে জানা যায়,(৭ সেপ্টেম্বর ২০২৪)শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারেড়া বিওপির সুবেদার মনোরঞ্জন সরকার,হাবিলদার মাসুদুর রহমান,সিপাহী মোঃ জাহাঙ্গীর ও সিপাহী রায়হান সঙ্গীয় ফোর্সের টহলকালে জেলার বুড়িচং উপজেলা কুমিল্লা-বাগড়া সড়কের খারেড়া এলাকা থেকে একটি নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল থেকে ৩০কেজি গাঁজাসহ উদ্ধার করে এবং দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। তাদের সাথে থাকা ২টি মোবাইল ফোন,৫টি সিম কার্ড ও ২৬৮০ টাকা উদ্ধার করে আসামি সহ বুড়িচং থানাতে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জামসেদ (৩৪),অপরজন হলেন কুমিল্লা সদরের শুভপুর এলাকায় বিল্লাল হোসেনের ছেলে মোঃ বিপ্লব হোসেন(২৪)।উভয়কে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে বুড়িচং থানা পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD