1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আকর্ষনীয় করার জন্য জিলাপিতে মেশানো হতো কাপড়ের রং  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আকর্ষনীয় করার জন্য জিলাপিতে মেশানো হতো কাপড়ের রং 

  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার।।  
কুমিল্লায় জিলাপী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থে‌কে দুপুর  পর্যন্ত নগরীর গোয়ালপ‌ট্টি এলাকায় এই তদারক‌ি অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়।
এ সময় জিলাপী‌তে ক্ষ‌তিকারক রং ব‌্যবহার করায় মেসার্স বিস‌মিল্লাহ সুইটস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৭ কে‌জি রং মি‌শ্রিত জিলাপী, ৩০ কেজি রং‌মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়। একই অ‌ভি‌যো‌গে রামকৃষ্ণ ভাণ্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত চি‌নির সিরা ও ১০০ গ্রাম রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।
অ‌ভিযা‌নে দু‌টি প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, ক্রেতা‌দের আকৃষ্ট কর‌তে অল্প ক‌রে রং মেশান। চকবাজা‌রের বি‌ভিন্ন দোকান থে‌কে অল্প দা‌মে এগু‌লো কি‌নে আ‌নেন। এখন থে‌কে আর ব‌্যবহার কর‌বেন না ব‌লে অঙ্গীকার ক‌রেন। ‌
সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে কু‌সিক স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মোহাম্মদ মেছবাহ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD