1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কলেজ শিক্ষার্থীদের টিফিনের টাকায় গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম "স্বপ্নজোড়া" - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কলেজ শিক্ষার্থীদের টিফিনের টাকায় গড়ে ওঠা এক নতুন সম্ভাবনার নাম “স্বপ্নজোড়া”

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৩৪ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট:

কুমিল্লা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মিলে ছোট্ট একটি সামাজিক সংগঠন গড়ে তোলে যার নাম ‘স্বপ্নজোড়া’, এই সংগঠন বেশকিছুদিন ধরে মাসব্যাপী কুমিল্লা শহরে বিনামূল্যে খাবার বিতরণ, গরীব অসহায় বাচ্চাদের চিকিৎসায় সহযোগিতা, পরিষ্কার-পরিছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, এবং কুরবানীর ঈদে মাংস বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

‘স্বপ্নজোড়া’ সামাজিক সংগঠনের  প্রতিষ্ঠা হয়েছে  কুমিল্লা কালেক্টরিয়েট স্কুল এন্ড কলেজের  একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের হাত ধরে যার লক্ষ্য একমাত্র মানবতা এবং পরিছন্নতা। সমাজে মানবতা ও পরিছন্নতা থাকলেই  একটি সমাজ  আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত হবে , সেজন্যই এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে একটি সামাজিক সংগঠনে রূপান্তরিত হচ্ছে। সংঘঠনটির লক্ষ্যই হচ্ছে শহরে যেন কোন গরিব-অসহায় মানুষ অনাহারে না থাকে এবং বিনা চিকিৎসায় যেন মারা না যায়, অর্থের অভাবে যেন কোন গরিব শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়।

সংগঠনটির কার্যক্রম:

# প্রতি মাসে  কুমিল্লা শহরের  বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খবর বিতরণ।

# মাসে দুইবার কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা।

# গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

# দরিদ্র রোগী যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনা তাদের পাশে দাঁড়ানো।

# পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য প্রতি মাসে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গাছ লাগানো।

# কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা: তাহসিন বাহার সূচনা’র নির্দেশে কুমিল্লা শহরের যেসকল স্থানে ফুলের গাছ লাগানো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা।

শিক্ষার্থীদের সদিচ্ছা, অর্থায়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়া এই ‘স্বপ্নজোড়া’ সামাজিক সংগঠনের জন্য প্রতিষ্ঠাতামন্ডলীর সদস্যগণ সমাজে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD