1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাঞ্চনপুর গ্রামে পুকুর থেকে ইমন হোসেন (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়া বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে ।

মঙ্গলবার ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়,ইমন হোসেন দুপুরে তার বন্ধুদের সাথে এলাকার জাম ও তালের ডাব গাছ থেকে পেড়ে খেয়েছে। বিকেল ৫ ঘটিকার সময় তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা,দাদি তার চাচা সহ প্রতিবেশীরা প্রায় দুই ঘণ্টা যাবত খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে ইমনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল রাত ৮ টার সময় ইমনের মরদেহ বাড়িতে নিয়ে গেলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আর কিছু দিন পর পবিত্র ঈদ-উল আযহা অনুষ্ঠিত হবে। কিন্তু পরিবারের সঙ্গে ঈদ পালন করা হলো না ইমনের। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত ইমন হোসেন কাঞ্চনপুর গ্রামের কৃষক ইসমাইল এর ছেলে। সে পিতা-মাতার অভাব দূর করার জন্য লেখাপড়া ছেড়ে ইলেকট্রিক কাজ সহ বিভিন্ন কাজ করে সংসারের খরচ চালাতেন বলে প্রতিবেশী সূত্রে জানা যায়।

স্থানীয় যুবক কামরুল চৌধুরী ও দেলোয়ার হোসেন দেলু প্রতিনিধিকে জানান,আমরা প্রাথমিক ভাবে জানতে পারি যে দুপুরে তার বন্ধুদের সাথে ঘুরতে যায় এবং গাছ থেকে জাম,তালের ডাব গাছ থেকে পেরে খেয়েছিল। সে বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর বাসায় ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি’র পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। তারা আরো জানান,যদি ছেলেটার বয়স তিন-চার বছর হতো তাহলে মনকে বুঝাতে পারতাম। পানিতে পড়ে মারা গেছে, কিন্তু ১৬ বছরের একটা ছেল সাঁতার জানার পরেও কিভাবে মারা যায় ? আমাদের কাছে তার মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD