1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ঈদুল আজহার প্রস্তুতি সভায়; চুরি-ছিনতাই ও জাল টাকা সনাক্তে কঠোর থাকবে প্রশাসন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ঈদুল আজহার প্রস্তুতি সভায়; চুরি-ছিনতাই ও জাল টাকা সনাক্তে কঠোর থাকবে প্রশাসন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী গরুর ছাগলের বিভিন্ন হাট বাজারে পকেটমার, চুরি ও ছিনতাই রোধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। এছাড়া মসলাসহ বিভিন্ন পণ্যদ্রব্য নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত গ্রহণ , জালটাকা রোধে বিভিন্ন হাটবাজার গুলোতে জাল টাকা চিহ্নিত করার মেশিন ব্যবহার এবং ভেটেরিনারি মেডিকেল টিম থাকার কথা জানানো হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গুলো নেওয়া হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, সদর ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, চেয়ারম্যান মোঃ ওমর ফারুক , সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মঈন আল রশীদ শুভ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, কাজী খোরশেদ আলম,সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রতিনিধিগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD