1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬০৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৭৮৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার বাছির খান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৫৩ ভোট।

তৃতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য টেলিফোন প্রতীকের প্রার্থী মোঃ তারেক হায়দার। তিনি পেয়েছেন ১৮ হাজার ০৪৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৯১৯টি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপিকা লাভলী আক্তার ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD