1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে একদিনে ৪ শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে একদিনে ৪ শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা এবং দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে।

চান্দিনায় মারা যাওয়া শিশুরা হচ্ছে- উপজেলার তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও এই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। সম্পর্কে তারা দুজন খালা ও বোনের মেয়ে হয়। অপরদিকে দাউদকান্দিতে মারা যাওয়া দুই শিশু হচ্ছে- উপজেলার বরকোটা গ্রামের মো: নজরুল এর ছেলে ফয়সাল (৮) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত (৭)।
চান্দিনায় নিহত দুই শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছের সাইকেল ও জুতো দেখতে পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি তাদের পরিবার। দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পেয়ে সন্দেহ করে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। এরপর পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাদিয়ার দাদা আব্দুল লতিফ জানান, দুজনকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাউদকান্দিতে নিহত দুই শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু ফয়সাল ও রিফাত বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে খোঁজাখোজির পর ডোবার পানিতে ভাসমান দেহ দেখা যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রতিবেশী দুই শিশু বরকোটা এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD