1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা -১ আসনে স্বতন্ত্রসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা - Dainik Cumilla
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক দিদারুল আলমের মা আছিয়া বেগমের দাফন সম্পন্ন কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত নগরীর চৌধুরী পাড়া ইসলামপুর রোডে চুরি বেড়ে গেছে আতংকে এলাকাবাসী বাসসের প্রধান প্রতিবেদক দিদারুল আলম এর মা আর নেই জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে রাজপথে নামার হুশিয়ারি – নাহিদ ইসলাম এমপি  কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকারের জরিমানা কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম আটক সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রী মাকসুদা রিমা অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি

কুমিল্লা -১ আসনে স্বতন্ত্রসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬১৪ বার পঠিত

তিতাস (কুমিল্লা)প্রতিনিধি.

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১  (দাউদকান্দি-তিতাস)আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ দাউদকান্দি উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মহিনুল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন ।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন-
১/ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর।

২/ জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া।

৩/ আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও অন্যজন প্রার্থী মো. ফারুক হোসেন আখন্দ।

৪/ তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান জিসান উদ্দিন ও মো. মহসিন আলম ভূঁঞা।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে বড়ুয়া মনোজিত ধীমন,ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা মো.নাছির উদ্দিন,জাকের পার্টির মনোনীত প্রার্থী এ.টি.এম ওবায়দুল হক।
উল্লেখ্য,কুমিল্লা-১ আসনে টানা তিন বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD