1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় - Dainik Cumilla
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইমামকে মারধর ও হেনস্তার অভিযোগে কাইয়ুম নামে এক ব‍্যক্তি আটক” কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ​ব্রাহ্মণপাড়ায় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২ মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়ার অভিযোগ চৌদ্দগ্রামে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা : শ্রেণিকক্ষে সহপাঠীদের সামনে শিক্ষকের দেওয়া অপমানই আত্মহত্যা করতে বাধ্য করছে বলে দাবি পরিবারের লাইলির হানিট্রাপ থেকে বাদ যায়নি বিএনপি, আ’লীগ নেতা কেউ! বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের
সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​সভায় নবাগত ওসি মো. ফারুক হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।
​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল আলীম খান, সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন।

​অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন (দৈনিক কুমিল্লার কাগজ), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন (যুগান্তর) ও মোঃ রেজাউল হক শাকিল ( প্রতিদিনের কাগজ) সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী (দৈনিক খবরপত্র), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান (শ্রমিক পত্রিকা), সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু (প্রতিসময়), প্রচার সম্পাদক গাজী গোলাম মোস্তফা (আওয়ার বাংলাদেশ), মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার,আবু কাওসার, গোলাম মো. বাকি ও মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।

​সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। ওসি মো. ফারুক হোসেন সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD