1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম আটক - Dainik Cumilla
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নগরীর চৌধুরী পাড়া ইসলামপুর রোডে চুরি বেড়ে গেছে আতংকে এলাকাবাসী বাসসের প্রধান প্রতিবেদক দিদারুল আলম এর মা আর নেই জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে রাজপথে নামার হুশিয়ারি – নাহিদ ইসলাম এমপি  কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকারের জরিমানা কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম আটক সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রী মাকসুদা রিমা অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড়

চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-০২ এর বিশেষ অভিযানে আসলাম মিয়া নামের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-০২ এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে বলে আমাদের কাছে খবর আসে। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আসলাম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি কুমিল্লা আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় সু-কৌশলে আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD