1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি - Dainik Cumilla
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড় কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব -কৃষিমন্ত্রী দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’ ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ

অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি

  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

 

আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/

বৈধ উপায়ে মাটিকাটা ও ব্যবসা করার সুযোগ তৈরীর দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ট্রাক্টর পরিবহন শ্রমিকদের ব্যানার। ফলে মাল পরিবহন ও যাত্রী পরিবহনের লোকজন ভোগান্তিেেত পড়তে হয়।

রোববার (১ মার্চ) সকাল ১১ টা থেকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা- সড়কে বিক্ষোব মিছিল, অবস্থান ধর্মঘট করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারক লিপি প্রদান করেছেন।

পরে বিক্ষোভকারীরা নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সভা করে কর্মসূচীর সমাপ্ত করেন। মাটি ব্যবসায়ি ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর খালেক বলেন, গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দেয়ায় আমরা ২০ হাজার শ্রমিক, রাজমিস্ত্রী ও যোগালী শমিকরা বেকার হয়ে পড়েছে, আমাদের প্রায় ২শতাধিক ট্রাক্টর, ড্রেজার, ভেকু বন্ধ হয়ে গেছে। উপজেলার ২৩ টি ইটভাটা প্রায় বন্ধের পথে। আবাসন নির্মাণ, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের উদ্যোগে ভবন নির্মান, রাস্তাঘাটের উন্নয়নসহ নানা উন্নয়নে বাঁধাগ্রস্থ্য হয়ে পড়েছে।

উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা মাসিক আইনশৃংখলা সভায় কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ করা হুশিয়ারী দিয়ে বলেন গোমতী নদী থেকে আজরেকর পর থেকে কেউ যেন এক কোদাল মাটিও কাটতে না পারে সেটা স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করতে হবে। এ হুশিয়ারিতে গোমতী চরের মাটি নির্ভররা বিক্ষুব্ধ ও হতাশ হয়ে উঠেন। মাটি ব্যবসায়ি ও মাটি কাটা শ্রমিক, দালাল, ট্রাক্টর মালিক ও ইট ভাটার মালিকগন স্তব্ধ হয়ে পড়েন।

অবৈধভাবে মাটি কাটার ফলে গোমতী নদীর পরিবেশ বিপর্যয়, ভেরিবাঁধ ও রাস্তা-ঘাটের ক্ষতি, আবাদী জমির উর্বতার ক্ষতি, ট্রাক্টরের চাকার ধূলা-বালিতে বাসা-বাড়ি আক্রান্ত, শিশু, বৃদ্ধসহ নানা রোগবালাইতে আক্রান্ত, অবৈধ ইটভািটার ধোয়ায় পরিবেশ নস্ট, ফসল, ফল ফলাদীর ব্যাপক ক্ষতির কারনে দির্ঘদিন ধরে গোমতী নদীর চর ও ফসলী জমির মাটি কাটা, অভৈধ ইটভাটা বন্ধের দাবী ছিল স্থানীয় ভোক্তভূগী জনসাধারনের।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন. আমি অফিসে ছিলাম না, স্মারক লিপি সম্পর্কে না দেখে কিছু বলতে পারবনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD