1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স - Dainik Cumilla
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ​ব্রাহ্মণপাড়ায় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২ মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়ার অভিযোগ চৌদ্দগ্রামে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা : শ্রেণিকক্ষে সহপাঠীদের সামনে শিক্ষকের দেওয়া অপমানই আত্মহত্যা করতে বাধ্য করছে বলে দাবি পরিবারের লাইলির হানিট্রাপ থেকে বাদ যায়নি বিএনপি, আ’লীগ নেতা কেউ! বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রতিবারের ন্যায় কুবিতে বিজয়-২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ইফতারপরবর্তী এক অনুষ্ঠানে পর্তুগালের লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।

নতুনগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪), সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স (ডিবিসি ও দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (দৈনিক সমকাল), মনির হোসেন (দৈনিক ইত্তেফাক), মো. মহিউদ্দিন (নিউজ২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (দৈনিক কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সময়ের সাথে সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD