
দৈনিক কুমিল্লা ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমান বলেন, আমরা সরকার গঠন করলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে। এটি কুমিল্লা বাসীর ন্যায্যদাবী। এ দেশটি এখনও সভ্য দেশ হতে পারেনি। আমি এখনও আমাদের দেশকে সভ্য দেশ বলবনা। সভ্য দেশে চাঁদাবাজী হবে না। আমরা যুবক ভাইদের বলব তোমরা তওবা করে চাঁদাবাজী ছেড়ে আমাদের কাছে আসো। আল্লাহ তায়ালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা সেটা ভাগাভাগি করে খাব। আমরা ক্ষমতায় গেলে কোন বেকার ভাতা চালু করব না। বেকার ভাতা দিয়ে আমি আমার দেশের যুবক ভাইদের অসম্মান করবোনা। কারণ যুবক ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে ফ্যাসীবাদ মুক্ত করেছে বেকার ভাতা পাওয়ার জন্য নয়। আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সম্মানিত করা হবে। শুক্রবার রাতে কুমিল্লা কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, , ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম,এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা -৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাগপার সভাপতি ইন্জিনিয়ার রাশেদ প্রধান
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কুমিল্লা -আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা -১০ আসনের
দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, কুমিল্লা -৮ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল আলম হেলাল,কুমিল্লা -৫ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.মোবারক হোসেন,কুমিল্লা -৯ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা -৭:আসনে ঘড়ি প্রতিকের প্রার্থী মাওলানা সোলায়মান খান,কুমিল্লা -৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা -২ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা,কুমিল্লা -১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।জাকুসুর জিএস মাজহারুল ইসলাম,
কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মু মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, এনসিপি অঞ্চল সমন্বয়ক নভিদ নৌরজ শাহ,খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল,
বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মো.সোলায়মান, এবিপাটি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অধ্যক্ষ মজিবুর রহমান,কুমিল্লা মহানগরী সহকারি সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হোসেন আবির,কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহম্মেদ, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।