1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চাঁদ দেখা যায়নি, ১৪ ফেব্রুয়ারি শবে বরাত - Dainik Cumilla
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড় কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব -কৃষিমন্ত্রী দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’ ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ

চাঁদ দেখা যায়নি, ১৪ ফেব্রুয়ারি শবে বরাত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩১ জানুয়ারি (শুক্রবার) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ রজব ১৪৪৬ হিজরি, ১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায়, আগামীকাল ১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৩১ জানুয়ারি ২০২৫ খ্রি. শুক্রবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. শনিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করা হয়।মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD