1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়া নাল্লা সমাজকল্যাণ ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড় কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব -কৃষিমন্ত্রী দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’ ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ

ব্রাহ্মণপাড়া নাল্লা সমাজকল্যাণ ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা সমাজকল্যাণ কর্তৃক আয়োজিত ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় নাল্লা ফুটবল মাঠে ড. মোবারক হোসাইন ফুটবল একাদশ এবং বায়েক ফুটবল একাদশের মধ্যকার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বায়েক ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ড. মোবারক হোসাইন ফুটবল একাদশ বিজয়ী হয়। এতে সফিকুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন ভূইঁয়া। প্রধান মেহমান ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া রিপন। বিশেষ মেহমান ছিলেন তফাজ্জল হোসেন (তবদল) মেম্বার। প্রধান আকর্ষন ছিলেন তাইফ আল তাসরিফ। সহ-সভাপতি ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম। এসময় একরামুল করিম ভূইঁয়া, শাহ আলম মাষ্টারসহ উপজেলার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলায় বিজয়ী হওয়ায় টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD