1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে ৩০০ চক্ষু রোগীর চিকিৎসা - Dainik Cumilla
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে মাটিকাটা বন্ধ: ‘গোমতী নদী থেকে ১ কোদাল মাটি কাটা যাবেনা’- হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ দেবীদ্বারে টাকার বিনিময়ে নবজাতক দত্তক, পরে ‘অপহরণ’ গল্পে দেশজুড়ে তোলপাড় কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক নাঙ্গলকোটে ১৫ দিন যাবৎ অবরুদ্ধ ৪ পরিবার, প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরেও মিলছেনা সুরাহা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব -কৃষিমন্ত্রী দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’ ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ

কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে ৩০০ চক্ষু রোগীর চিকিৎসা

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮১০ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে ৩০০ চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা” নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্ব পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিনামূল্যে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা করেছেন জিএফবি গ্রুপ ইউএসএ।
বিশিষ্ট ধারা ভাষ্যকার রাশেদুল আল আমিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) সামস্ উদ্দিন মো. ইলিয়াস, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিন, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, জিএফবি গ্রুপ’ ইউএসএ’র চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন পাঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।বক্তব্যে সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দুস্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই সংস্থা গ্রামের অবহেলিত শিশুদের শিক্ষাবৃত্তি, আশ্রয়হীনদের ঘর উপহার, শীতবস্ত্র বিতরণ, কোরবানীর গোশত বিতরণ, দুই ঈদ ও রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন দুর্যোগে অসহায়দের খাদ্য বিতরণ করে আসছে। এই সংস্থার অর্থায়নে প্রায় ১৩ হাজার মানুষের বিনামূল্যে চোখের ছানী অপারেশন করা হয়েছে। সারা দেশে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প ২৫১টি। ৫টি অসহায় পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বক্তব্যে বলেন, বন্ধু উন্নয়ন সংস্থা আসলে মানুষের পাশে বন্ধুর মতই এগিয়ে আসে। আমি তাদের কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন করেছি, আমি অভিভূত ও আনন্দিত। তারা মানুষের বিপদকালে এগিয়ে আসেন। আজ বিনামূল্যে চক্ষু শিবির এরই একটি অংশ। আমি আশা করব এমন মানবিক কাজগুলো যেন সব সময় অব্যহত থাকে।
প্রসঙ্গত, বিনামূল্যে চক্ষু শিবিরে ১৩ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক প্রায় ৩ শতাধিক চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যবস্থা, চশমা প্রদান এবং ব্যবস্থাপত্র ও ওষধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD