1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার একজন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ার স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার একজন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ আবুল (২০) নামে ১ জনকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১ মার্চ ভোর রাতে দেউস গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, কুমিল্লা কোতোয়ালি থানার শিমপুর চেয়ারম্যান বাড়ির নাবালক মিয়ার ছেলে মোঃ আবুল (২০) কয়েকদিন যাবত ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ রৌশন ডাক্তারের বাড়ির আশেপাশে ইট ও বালু নিয়ে ট্রাকের সাথে আসাযাওয়া করতো।

ঘটনার দিন (২৯ ফেব্রুয়ারি) সকালে ধর্ষিতার মা মোসাম্মৎ শামীমা আক্তার একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতার জন্য বাড়ি হইতে স্কুলে চলে যায়। এ সুযোগে দেউস গ্রামের শামসুল হুদার মেয়ে চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে বসতঘরে টিভি দেখার সময় মোঃ আবুল ধর্ষণ করে। পরে মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে স্কুল ছাত্রীর মা বাড়িতে এসে তার মেয়ে থেকে সাক্ষীদের উপস্থিতিতে সকল কিছু জানতে পারে। পরবর্তিতে তার মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মোঃ আবুলকে আসামি করে একটি মামলা দায়ের করে।

১ মার্চ ভোররাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ দেউস গ্রামে অভিযান চালিয়ে মোঃ আবুলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD