1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমাজসেবক আলহাজ্ব আনু মিয়ার দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমাজসেবক আলহাজ্ব আনু মিয়ার দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫২১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ীর মৃত তবদুল হোসেনের ছেলে ও সাবেক চেয়ারম্যান মরহুম বজলুর রহমান ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন এর বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমাজসেবক হাজী মোঃ আনু মিয়া শুক্রবার সকাল ৬টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। একইদিন বাদ আছর কান্দুঘর মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মরহুমের ছোট ভাই ও মাধবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, মরহুমের ছেলে মামুনুর রশিদ, অধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD