1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাহারের নৌকার মোকাবেলায় সীমা'র ঈগল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাহারের নৌকার মোকাবেলায় সীমা’র ঈগল

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ঈগল প্রতীক। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।নৌকা প্রতীক গ্রহণ করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে আয়মান বাহার সোনালী। তিনি সাংবাদিকদের বলেন, বাবার পরিবর্তে প্রতীক নিতে এসেছি। আমার বিশ্বাস কুমিল্লার মানুষ বাবাকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করবেন। প্রতীক পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি বলেন, নির্বাচনের জয়ের ব্যাপারে এখনও কিছু বলবো না। কারণ সময় বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে যদি জনগণ ভোট দিতে পারে ঈগলের জয় নিশ্চিত। কুমিল্লা সদর আসনে নির্বাচনের মাঠে আছে জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু মুশফিকুর রহমান জানান, প্রার্থীদের বলবো আপনারা নিয়ম মেনে প্রচার প্রচারণা করুন। অন্যথায় জরিমানা গুনতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD