1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ও সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন’টি অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) ও এর পাইপ বিনষ্ট করা হয়।গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাটি-ফসল-ভিটেমাটি বিনষ্টকারী অবৈধ ড্রেজার মেশিন চলতে দেয়া যাবে না। কৃষি জমি সুরক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে আছে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD