1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলামিন ( ৩৪ ) ও মোঃ বাবুল মিয়া ( ২৫ ) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানাপুলিশ।
শুক্রবার ( ১ ডিসেম্বর ) বিকেলে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ পরিদর্শক ( এস আই ) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের পাশের হাজী আলী আকবর চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে আলামিন ও মোঃ বাবুল মিয়াকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত আলামিন জেলার বুড়িচং উপজেলার সদর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং মোঃ বাবুল মিয়া একই উপজেলার জগতপুর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD