1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ১১টি সংসদীয় আসনে ৫৯টি আপত্তি আমলে নিয়ে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ১১টি সংসদীয় আসনে ৫৯টি আপত্তি আমলে নিয়ে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১২৫টি আপত্তির মধ্যে ৫৯টি আমলে নেওয়া হয়েছে। আর বাতিল করা হয়েছে ৬৬টি আবেদন।
গত ১৭ সেপ্টেম্বর বিকেলে জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটি এ তালিকা প্রকাশ করে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। এরপর এ বিষয়ে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হয়। কুমিল্লার ১৭টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ১২৫টি আপত্তি জমা পড়ে। শুধুমাত্র কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কোনো অভিযোগ জমা পড়েনি।
আপত্তির ওপর গত ৭ ও ১০ সেপ্টেম্বর শুনানি হয়। শুনানি শেষে ৬৬টি আপত্তি বাতিল করা হয় এবং ৫৯টি আপত্তি গ্রহণ করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সদস্য সচিব ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, কুমিল্লায় খসড়া ভোটকেন্দ্রের তালিকা নিয়ে ১২৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৯টি আপত্তি আমলে নেওয়া হয়েছে।
এবার নতুন ভোটকেন্দ্র বেড়েছে ১১৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটকেন্দ্র ১ হাজার ৪৩৪টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১ হাজার ৩১৮টি। জেলায় ভোটার ৪৬ লাখ ৭২ হাজার ৩২৯। এবার ভোটকক্ষ ৯ হাজার ৩৮৮টি, একাদশ নির্বাচনে ছিল ৭ হাজার ৫৭৮টি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD