1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে বৃষ্টির পানিতে বেরিয়ে আসলো অবিস্ফোরিত মটারশেল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে বৃষ্টির পানিতে বেরিয়ে আসলো অবিস্ফোরিত মটারশেল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মটারশেল বেরিয়ে আসে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মটারশেলটি দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। ধারনা করা হচ্ছে সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিলো। গতকাল সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মঙ্গলবার মটারশেলটি বের হয়ে আসে। সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা দেখে বিষয়টি পুলিশকে জানায়। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এবং শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মটারশেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD