1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ 

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৬জুন) সকাল ১০টায় প্রথমে মেয়র প্রার্থীদের এবং পরে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের মাঝে ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মেয়র পদে প্রতীক বরাদ্দ পেয়েছে মোঃ সাইফুল ইসলাম(নৌকা), এবিএম আতিকুর রহমান বাশার(মোবাইল ফোন), শাহজাহান মোল্লা(ইস্ত্রি), মোঃআবুল কাশেম(নাড়িকেল গাছ), আবুল খায়ের(কম্পিউটার), এমএ কাইয়ুম ভুইয়া(ক্যারামবোর্ড), সাইফুল ইসলাম সরকার(জগ),শরিফুল ইসলাম সুমন(চামচ)।

দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মন্জুরুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন, দেবীদ্বার থানা (ওসি তদন্ত) খাদিমুল বাহার প্রমুখ। এসময় ৮ মেয়র প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর পদের ১৮জন ও সাধারন কাউন্সিলর পদে ৬৯জনসহ মোট ৯৫জন প্রার্থীসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম বলেন, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে ইতিমধ্যে ৩জন ম্যাজিস্ট্রেট কাজ করছে কোথাও কোনো ব্যাক্তয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD