1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
উন্নয়ন ও কর্মক্ষেত্রে নৃবিজ্ঞানের ভূমিকা নিয়ে কুবিতে সেমিনার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

উন্নয়ন ও কর্মক্ষেত্রে নৃবিজ্ঞানের ভূমিকা নিয়ে কুবিতে সেমিনার

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞানের সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগষ্ট ) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে Bridging Cultures, Building Futures: Anthropology in Action for Development’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন এবং ছাত্র উপদেষ্টা ও প্রভাষক অমিত দত্ত। অ্যান্থ্রোপলোজি সোসাইটির ভিপি ওবায়দুল্লাহ খান ও জিএস মানছুর আলম অন্তর।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর গবেষকবৃন্দ। যারা হলেন সোশিও-ইকোনমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিভিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মুহাম্মদ শিফুদ্দিন, অ্যাসোসিয়েট স্পেশালিস্ট আশীষ মাওলা, সোসিওলিঙ্গুইস্ট অ্যান্ড ডাটা অ্যানালিস্ট তানভীর আহমেদ রিফাত, সোশ্যাল সেফগার্ডস এক্সপার্ট মো. আলমগীর হোসেন, ইকোনোমিস্ট আবদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, সেমিনারে বক্তারা উন্নয়ন সেক্টরে নৃবিজ্ঞানের প্রয়োগ, চাকরির বাজারে নিজেকে উপযোগী করতে শিক্ষার্থীদের করণীয়, কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস ও তাত্ত্বিক নৃবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD