1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঈদুল আজহাকে ঘিরে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ঈদুল আজহাকে ঘিরে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, “ঈদকে ঘিরে চুরি, ছিনতাই, অজ্ঞানপার্টি ও মাদক কারবারিদের দমনে সজাগ থাকবে প্রশাসন। এছাড়া পশুর হাটে জালনোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। হাটে জালটাকা শনাক্তে থাকবে আধুনিক মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম।”
তিনি আরও জানান, যানজট নিরসনে উপজেলা সদর ও হাট এলাকায় বিশেষ ব্যবস্থা থাকবে।
এছাড়া, হাট ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমাজসেবা কর্মকর্তা, শশীদল বিওপির বিজিবি কমান্ডার, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জোহরা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) মো. সোহেল রানা প্রমূখ।
এছাড়া সভায় অন্যান্য বক্তারা, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা কামনা করা করেন যেন ঈদুল আজহার আনন্দ উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD