1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দুটি পরিবহন সার্ভিসকে জরিমানা করেছে কুমিল্লা ভোক্তা অধিদপ্তর।

আজ সোমবার (২৬ মে) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ঢুলিপাড়া এলাকায় এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানায়, আজ সকাল থেকে দুপুর পযর্ন্ত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা থেকে রংপুর, পঞ্চগড়গামী (দূরপাল্লা) পরিবহনের কাউন্টারগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযানের সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব বাস কাউন্টারে নির্ধারিত ১ হাজার ২৮০ টাকার স্থলে অগ্রিম প্রতি টিকিট বিক্রি করছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অতিরিক্ত ৬০০-৭০০ টাকা বেশি নেওয়ায় এলআরবি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা ও নুর স্পেশাল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কুমিল্লা বাস মালিক সমিতি, জেলা পুলিশসহ অন্যরা সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD