1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা নানা অব্যবস্থাপনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে।

বর্তমানে জেলা প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। আগের নাম পরিবর্তন করে নামকরণ করা হচ্ছে ‘আধুনিক ডিসি পার্ক’ নামে। ২০ একর আয়তনের বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাটির সংস্কার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

ইতোমধ্যে ২৫ কোটি টাকার টেন্ডার ইজিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) কুমিল্লায় চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় লিখিত বক্তব্য এ তথ্য তুলে ধরেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, প্রেক্লাবে সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা কুমিল্লার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

উন্নয়ন প্রকল্পের সভায় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, নগরীর টাউনহল মার্কেটের আয় আগে এক ব্যক্তির কাছে চলে যেত বর্তমানে এটির আয় টাউনহলের ব্যাংক হিসাব নম্বরে জমা হচ্ছে। ৫ আগস্টের পর প্রতি মাসে ৬ লক্ষাধিক টাকা টাউনহল একাউন্টে জমা হচ্ছে। এছাড়াও টাউনহল বীরচন্দ্র মিলনায়তন ও পাঠাগার ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটির পূর্বের কমিটিও অকার্যকর হয়ে পড়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে এডহক কমিটির মাধ্যমে পুন:নির্মাণের কাজ চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD