1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকারী বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD